০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম ২০২৬–২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আজিজ। আল-ফজল ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মানসুর আহমদ সাগর ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ সায়েমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে আলিম ২০২৬–২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সবক্বদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত দাঈ ও মাদরাসার খণ্ডকালীন উস্তায শায়খ মো. বদরুদ্দীন চৌধুরী আল-মাদানি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুমিন, আরবি প্রভাষক মাওলানা কয়েস আহমদ, আল-ফজল ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজ বিলাল হোসেন এবং সাবেক এজিএস হাফিজ নাইমুর রহমান।

অনুষ্ঠানে আল-ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ভিপি জাবের বিন হাবিব এবং শুভেচ্ছা বক্তব্য দেন জিএস যায়েদুল ইসলাম। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন নবীন শিক্ষার্থী হাফিজ আমির হামজা। পরে নাশিদ পরিবেশন করেন দাখিল নবম শ্রেণির শিক্ষার্থী এমদাদুল ইসলাম বাবলু।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহফুজুর রহমান সাকিব এবং ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল মেহজাবিন মিম। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক রাজিবুর রহমান, দ্বীন ইসলাম, শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আল-ফজল ছাত্র সংসদের দায়িত্বশীল ফরহাদ আহমেদ রাসেল, মুস্তাকিম বিল্লাহ, অলিউর রহমান, নাদিয়া বেগম, বুশরা আক্তারসহ ছাত্র সংসদের অন্যান্য দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

টেগ :
জনপ্রিয় পোস্ট

গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ

গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ

আপডেট সময় : ১০:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬