০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও প্রচারণা সেমিনার

জগন্নাথপুর উপজেলায় ‘বাংলা কিউআর বাস্তবায়ন’ সংক্রান্ত র‌্যালী মতবিনিময় সভা ও প্রচারণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলা কিউআর বাস্তবায়নে ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সমান থেকে র‌্যালী শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে মডেল মসজিদের হল রুমে ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ব্যাংক এশিয়ার পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফডিপি ও জোনাল হেড মো. নাজমুস সাকীবের সভাপতিত্বে ও সিটি ব্যাংক পিএলসির ম্যানেজার নবরুপা ধর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জগন্নাথপুরের সহকারী প্রোগ্রামার আশীম চক্রবর্তী।

আরো বক্তব্য রাখেন সিলেট বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, জগন্নাথপুর ইসলামী ব্যাংকের বিএম জহির উদ্দিন বাবর, আইএফসি ব্যাংকের বিএম ওমর ফারুক প্রমুখ। এ সময় বাংলা কিউআর নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবাসায়ী ওয়ালটন শোরুমের মালিক জামাল উদ্দিন বেলার, জগন্নাথপুর পৌর সভায় কর্মকর্তা সতিষ গোস্তামী, হাসান লাইব্রেরীর মালিক সামসুল ইসলাম সহ আরো অনেকেই। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে নগদ টাকার পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে হবে। এ ক্ষেত্রে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।বক্তারা আরও বলেন, বাংলা কিউআর হলো একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোন ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

এতে নগদ টাকা বহনের ঝামেলা কমবে, লেনদেন হবে দ্রুত ও সহজ এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, দোকানদার, উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকরা ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসতে পারবেন। বিশেষ করে গ্রামাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা স্মারকলিপি

জগন্নাথপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও প্রচারণা সেমিনার

আপডেট সময় : ০৪:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬