০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গুর টিকা

ব্রাজিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ‘বুটানটান ডিভি’ ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) অনুমোদনের পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছে।

সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট উদ্ভাবিত এ টিকা ১২ থেকে ৫৯ বছর বয়সিদের জন্য অনুমোদন পেয়েছে। আগে বিশ্বে অনুমোদিত একমাত্র ডেঙ্গু টিকা ‘টিএকে০০৩’, যা দুই ডোজে নিতে হয়।

আট বছর ধরে ব্রাজিলে পরিচালিত গবেষণার পর তৈরি এই একক ডোজ টিকা দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। ক্লিনিক্যাল পরীক্ষায় ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন এবং টিকাটি গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে ৯১.৬% কার্যকারিতা দেখিয়েছে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ২০২4 সালে বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ায় ১ কোটি ৪৬ লাখ, মৃত্যু হয় প্রায় ১২ হাজার মানুষের—যার অর্ধেকই ব্রাজিলে।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় ভুল তথ্যে সংবাদ প্রকাশে পুলিশের ক্ষোভ

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫