০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতা দাবির আন্দোলনে অংশ নেওয়ায় সচিবালয়ের ১৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী সাময়িক বরখাস্ত।

সচিবালয় ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে সরকার। সংশ্লিষ্ট মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

গত ১৫ ডিসেম্বর পৃথক পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সচিবালয়ে কর্মরত একাংশ কর্মকর্তা-কর্মচারী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে ছয় ঘণ্টার বেশি সময় অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

পরদিন আবারও আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন কর্মচারীকে সচিবালয় এলাকা থেকে আটক করা হয়। পরে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। আদালত তাদের রিমান্ডেও পাঠান।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল; তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কর্মসূচি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে প্রবাসীকে মারধর, ভাঙচুর-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

ভাতা দাবির আন্দোলনে অংশ নেওয়ায় সচিবালয়ের ১৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫