০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান পর্দায় প্রদর্শন করা হয়।

জামালগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী, মেডিকেল অফিসার আব্দুল বাতেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আলী আজগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ আব্দুল মালিক, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুকন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আহাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিভার ভিউ পার্কে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ নেয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

বাউল সাধক শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬