১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপনকে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা

সুনামগঞ্জের ছাতকে বিতর্কিত আওয়ামীলীগ নেতা হাজ্বী স্বপন মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সূপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নরসিংপুর ইউনিয়নের সারপিন নগর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটায় ছাতক শহরের তাহির প্লাজার সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে এগারোটার সময় সিএনজি চড়ে আসছিলেন বিতর্কিত এই আওয়ামীলীগ নেতা। এতে হঠাৎ স্থানীয় শতাধিক লোকজন জরো হয়ে সিএনজি থেকে টেনেহিঁচড়ে তাকে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশে খবর দিলে ছাতক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ছাতক উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আমরা শুনেছি স্বপন মিয়াকে স্থানীয়রা মারপিট করায় তাকে প্রথমে ছাতক উপজেলা হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কথিত এই আওয়ামীলীগ নেতাকে পুলিশি নিরাপত্তায় ছাতক উপজেলা হাসপাতাল থেকে এম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতাল থেকে বের করে এম্বুলেন্সে তুলা হচ্ছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপনকে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা

আপডেট সময় : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬