জামালগঞ্জে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভাটি আজ সোমবার (২ নবেম্বর) বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলী এলাকার প্রবীণ মুরুব্বি মো: আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান, জামালগঞ্জ থানার এসআই মোহন মিয়া, ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলী বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ না করতে হবে।
এ সব অন্যায় কাজের প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান করেন ।
রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত থানায় খবর দেয়া, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি যাতে না হয় সে জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব পালনের ও পুলিশকে সহযোগিতার আহবান জানান। তাই মাদক নির্মূলে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অপরাধমুক্ত সুস্থ ও সৌহার্দপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে একে অন্যের সহযোগিতা আহবানও জানান তিনি।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ প্রতিনিধি: তৌহিদ চৌধুরী প্রদীপ 













