০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় প্রাথমিক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সমাজ বার্তা অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে তাকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে ওই ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রীটি প্রায় ছয় মাস ধরে কাউছার মিয়ার কাছে স্কুলে প্রাইভেট পড়ত। গত ২৬ অক্টোবর বিকেলে ফেলে আসা বই আনতে স্কুলে গেলে শিক্ষক তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।

ঘটনার পর ছাত্রীটি বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায়। পরে পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে এটিকে “অভিযোগটি সাজানো ও পূর্ব পরিকল্পিত” বলে দাবি করেছেন।

টেগ :

দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

ধর্মপাশায় প্রাথমিক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫