সমাজ বার্তা অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সৌদি আরবের সৌজন্যে প্রাপ্ত ১৮ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৩০টি লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ নিজ হাতে এসব উপহার মাংস মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীলদের মধ্যে তুলে দেন।
এসময় বিভিন্ন লিল্লা বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানার প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মেরিনা দেবনাথ বলেন, “বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র সৌদি আরবের শুভেচ্ছা উপহার হিসেবে পাওয়া দুম্বার মাংস আজ রাতেই উপজেলার সব লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীলদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও অনাথ শিশুদের প্রতি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের আন্তরিকতা ও মানবিক সহযোগিতার বহিঃপ্রকাশ।
স্টাফ রিপোর্টার 








