তাহিরপুরে জমি সংক্রান্ত বিরুদ্ধের ঘটনায় মামলা দায়ের করার জের ধরে ৬ জন কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
এই ঘটনায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে গত রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে
এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে আব্দুল হাই,উজ্জ্বল মিয়া,মাসুক মিয়া,রহিম মিয়া,নয়ন মিয়া,জাকির মিয়া,ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মামলা সূত্রে জানাগেছে, সুন্দর পাহাড়ী গ্রামের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাই এর পরিবারের জমিজমা সংক্রান্ত ও মামলা বিরোধ চলছিল। এর জেড় ধরে আব্দুল হাই ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালিয়ে মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মধু মিয়া ও আবুল কাশেম আইসিইউতে রয়েছে।
বাদী সালাম মিয়া জানান,ওই হামলার পর প্রাণনাশের হুমকি দিয়েও ঘটনাস্থল ত্যাগ করে। তারা প্রভাবশালী হওয়ার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 








