০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান: ২৮টি ভারতীয় গরু ও স্টিলবডি নৌকা জব্দ

মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি গরু এবং একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্র জানায়, গত বুধবার ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙালভিটা বিওপির একটি বিশেষ দল উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, একটি স্টিলবডি নৌকায় করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে মাঝারি আকারের ২৮টি গরু দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো আটক ও ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত ২৮টি গরুর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: আটককৃত গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জনপ্রিয় পোস্ট

বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই: শিক্ষামন্ত্রী

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান: ২৮টি ভারতীয় গরু ও স্টিলবডি নৌকা জব্দ

আপডেট সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬