০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

তাহিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাকারিয়া নামে এক প্রার্থী।
গত ৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া লিখিত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে প্রার্থী হিসেবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। গত ৪ আগস্ট অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল প্রকাশের পর তিনি দেখতে পান, ফলাফল তালিকায় তাঁর নাম নেই। এতে তাঁর আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের আশঙ্কা করছেন তিনি।
অভিযোগে জাকারিয়া দাবি করেন, বালিজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম ফলাফল তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অথচ তিনি নিজে জাতীয় নির্বাচনের সময় তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ডাটা এন্ট্রি ও অনলাইনভিত্তিক গুরুত্বপূর্ণ কাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে পুরস্কৃত হয়েছিলেন।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নেও একই ধরনের অনিয়ম হয়ে থাকতে পারে বলে তাঁর আশঙ্কা রয়েছে। তবে এসব বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
জাকারিয়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, যদি কেউ এ বিষয়ে কোন অভিযোগ করে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
টেগ :
জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে জরিমানা ও অপরজনের ৬ মাসের কারাদণ্ড

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬