সুনামগঞ্জের মধ্যনগরে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল কাদিরের সঞ্চয় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়াসহ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানীকে সভাপতি এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, সহ-সভাপতি পদে নোয়াগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সাবমেরিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবিদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজল মিয়া এবং কোষাধ্যক্ষ পদে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















