০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহবায়কের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোছাব্বির হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর দেওয়া এক পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে মোছাহির হোসেন উল্লেখ করেন, তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত কারণে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তিনি দলীয় পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজস্ব ও ব্যক্তিগত সিদ্ধান্ত। একই সঙ্গে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক পদসহ সংশ্লিষ্ট সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ জুন সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদারের অনুমোদনে ৫১ সদস্যবিশিষ্ট ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে মোছাব্বির হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।

টেগ :
জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহবায়কের পদত্যাগ

আপডেট সময় : ০৯:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬