০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দিরাই উপজেলার চাঁদপুর মৌজায় সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া ২২ একর ভূমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন মোছাঃ মমতাজ বেগম।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, দিরাই উপজেলার চাঁদপুর মৌজার এসএ ৩৪২ খতিয়ানের ১৮৮১ ও ১৮৮২ দাগে মোট ০.২২ একর ভূমি সরকারের কাছ থেকে বৈধভাবে বন্দোবস্ত নিয়ে নিয়মিত ডিসিআর (DCR) পরিশোধের মাধ্যমে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন তিনি।তবে একটি স্বার্থান্বেষী চক্র ভুয়া ও জাল উত্তরাধিকার (ওয়ারিশান) সনদ তৈরি করে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপীল ট্রাইব্যুনাল-৩, সুনামগঞ্জ’-কে বিভ্রান্ত করে অর্পিত সম্পত্তি আপীল মোকদ্দমা নং-৮৭/২০১৭-এর রায় ও ডিক্রি হাসিল করেছে বলে অভিযোগ করেন তিনি।

মমতাজ বেগমের দাবি, পরবর্তীতে ওই জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় বর্তমানে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে স্পেশাল মামলা নং-০৭/২০২৪ এবং যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মোকদ্দমা নং-১৪/২০২৪ বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, মামলা দুটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ভূমির নামজারি সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখতে গত ১০ মার্চ ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা শাখা থেকে দিরাই উপজেলা ভূমি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনার স্মারক নম্বর ০৫.৪৬.৯০০০.০২০.২৩.১৭২.২০২৬-২৬২(৩)।

সংবাদ সম্মেলনে মমতাজ বেগম অভিযোগ করেন, প্রশাসনের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও বাদল মল্লিক ও তার সহযোগীরা তার ভোগদখলীয় জমিতে অনুপ্রবেশ ও দখলের চেষ্টা করছেন।এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসন, দিরাই থানা পুলিশ এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তার তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বাদল মল্লিক ও তার সহযোগীদের কথিত অবৈধ অনুপ্রবেশ ও উচ্ছেদের চেষ্টা বন্ধ করা, বৈধ বন্দোবস্তকৃত ০.২২ একর ভূমিতে তাদের শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করা এবং মমতাজ বেগম ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া। তবে এসব অভিযোগের বিষয়ে বাদল মল্লিকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

দিরাইয়ে বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬