সুনামগঞ্জের শাল্লায় আসন্ন সার্বজনীন দুর্গাপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী ও সাথে ছিলেন তারই সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভানুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম (মাস্টার), দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত জামিল প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য প্রদানের সময় আলোচকবৃন্দ আসন্ন সার্বজনীন দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা এবং দুর্গা পূজাকে সুশৃঙ্খল, আনন্দমুখর ও উৎসবমুখর করে তুলতে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত কথা বলেন। বক্তারা আরো বলেন, শাল্লার দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সার্বজনীন দুর্গাপূজা সম্পন্ন করতে হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।
শাল্লা প্রতিনিধি: সন্দীপন তালুকদার সুজন 

















