০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিদায় সংবর্ধনা, শিক্ষার্থী সম্মাননা ও ঢেউটিন বিতরণ

বিশ্বম্ভরপুরে সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও মানবসেবার অংশ হিসেবে সংবর্ধনা, সম্মাননা ও সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে সংস্থার সভাপতি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. বাবুল মিয়া-র বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা, ছয়জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক এবং স্থানীয় একটি এতিমখানায় ঢেউটিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্বম্ভরপুরের কলায়া হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উপদেষ্টা, ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কবি মো. ফজলুল হক দোলন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সমাজকল্যাণ সম্পাদক কবি মাসুদ হাসান।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন শামছুল রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপজেলা শাখার সভাপতি ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. বাবুল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:প্রধান শিক্ষক নুর আলী, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মো. তারেক আহমেদ, দিলসাদ আলম বালিকা বিদ্যালয়,সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমেদ, সার্ক আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মোসাহিদ মিল্টন,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ,কবি মহসিন কবির, প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদার, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় চেয়ারম্যান ফারুক আহমেদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদ বিশিষ্ট সমাজসেবক সওগাত উছমান চৌধুরী তিমন, চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সাহাবউদ্দিন সাবুল, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয় বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা কেবল দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করছেন না, বরং নিজ এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষার বিস্তার ও মানবিক কার্যক্রমেও বিশেষ অবদান রাখছেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান আগামী প্রজন্মকে পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে এবং এতিমখানায় ঢেউটিন বিতরণের মতো উদ্যোগ অসহায় মানুষের কল্যাণে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এলাকার ছয়জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং এতিমখানার সার্বিক সহায়তায় ঢেউটিন প্রদান করা হয়।

সামাজিক কল্যাণমূলক এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজ উন্নয়ন ও মানবসেবামূলক এই ধরনের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

টেগ :
জনপ্রিয় পোস্ট

প্রতিবাদ বিজ্ঞপ্তি দৈনিক সুনামগঞ্জের ডাক-এর নাম ব্যবহার করে ফেসবুক পেজ ও অনলাইন পোর্টাল পরিচালনার অভিযোগ, আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিদায় সংবর্ধনা, শিক্ষার্থী সম্মাননা ও ঢেউটিন বিতরণ

আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬