০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে বজ্রপাতের ঝুঁকি কমাতে হালির হাওরের রাস্তার পাশে শতাধিক তালগাছের চারা রোপণ

প্রধানমন্ত্রীর অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওর এলাকায় সড়কের পাশে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ও উপ- মহাপরিচালক, সিলেট রেঞ্জ, জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তালগাছের বংশবিস্তার ও দেশের পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের রাস্তার উভয় পাশে ১০০টি তালগাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন এর সম্মানিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ এবং জামালগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের অন্তর্ভুক্ত ভিডিপি সদস্য/সদস্যাবৃন্দ।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ আমাদের পরিবেশ ও গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস, গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতে ও অবদান রাখে। তাই পরিবেশ রক্ষায় তালগাছসহ দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিকে স্থানীয় এলাকাবাসী স্বাগত জানান এবং রোপণকৃত তালগাছের চারা সংরক্ষণ ও পরিচর্যায় সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয় পোস্ট

আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬