০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ধর্মপাশায় চীনা যুবক, করলেন বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে এক চীনা যুবক। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

নববধূ কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুশবু ও জাংলংয়ের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে বাংলাদেশে আসেন জাংলং।

গত রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) নববধূ কুশবু বেগমকে সঙ্গে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং।
স্থানীয়ভাবে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বৌলাম গ্রামসহ আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিন্ন দেশের একজন নাগরিককে বিয়ে করে চীনে যাওয়ার পরিবর্তে চীনা যুবকের বাংলাদেশে এসে শ্বশুরবাড়িতে অবস্থান এলাকাবাসীর মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

প্রেমের টানে ধর্মপাশায় চীনা যুবক, করলেন বিয়ে

প্রেমের টানে ধর্মপাশায় চীনা যুবক, করলেন বিয়ে

আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬