শান্তিগঞ্জ উপজেলায় ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা যাচাই পরীক্ষা-২০২৬ (শান্তিগঞ্জ মডেল)’ বাস্তবায়নবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রানা আচার্য।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী আতিউর রহমান, সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জেবিবি হাইস্কুলের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দ্র কুমার দে, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এ পরীক্ষায় পঞ্চম শ্রেণির ২ হাজার ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
শান্তিগঞ্জ অফিস: 


















