০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন ১ নং প্রতীকে মো. আজিজুল হক, ২ নং প্রতীকে মো. আব্দুর নূর, ৩ নং প্রতীকে ইসমাইল উদ্দিন, ৪ নং প্রতীকে ইয়ার হোসেন, ৫ নং প্রতীকে মো. জয়নুদ্দিন মজুমদার এবং ৬ নং প্রতীকে মো. মঞ্জুরুল হক নির্বাচন করেন।

নির্বাচন প্রিজাইডিং সূত্রে জানা যায় , নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩০ জন। এর মধ্যে ৩১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণেই ভোট গণনা করা হয়। এ সময় ৮ টি ভোট বাতিল বলে গণ্য করা হয়।

গণনা শেষে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল ১ নং প্রতীকের মো. আজিজুল হক পেয়েছেন ১৭৬ টি ভোট, ২ নং প্রতীকের মো. আব্দুর নূর পেয়েছেন ১৮৩ টি ভোট, ৩ নং প্রতীকের ইসমাইল উদ্দিন পেয়েছেন ১৫১ টি ভোট, ৪ নং প্রতীকের ইয়ার হোসেন পেয়েছেন ১৭১ টি ভোট, ৫ নং প্রতীকের মো. জয়নুদ্দিন মজুমদার পেয়েছেন ১৫৭ টি ভোট এবং ৬ নং প্রতীকের মো. মঞ্জুরুল হক পেয়েছেন ১৪৬ টি ভোট।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রযোজ্য প্রবিধানমালা অনুযায়ী সর্বোচ্চ প্রাপ্ত ভোটের মাধ্যমে ভোটপ্রাপ্ত চারজন প্রার্থী মোঃ আব্দুর নূর, মোঃ আজিজুল হক, মোঃ ইয়ার হোসেন, মোঃ জয়নুদ্দিন মজুমদার কে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মো. ফারুক বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এ সময় নির্বাচন সংশ্লিষ্টকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬