০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার স্বীকৃতি এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফতেপুর ইউনিয়নের শাহপুরস্থ সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোবাশ্বির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সকিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল হালিম, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. নুরুজ আলী, একই কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন শাবুল, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল মিয়া, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর আলী এবং হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমদ।

এছাড়া অনুষ্ঠানে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান, সার্জেন্ট (অব) জিয়াউর রহমান সংগঠক ও সাংবাদিক, চিকিৎসক ইকবাল হোসেন, জামাল হোসেন, সাইফুল আমিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরামের আল আমিন ভূঁইয়া, সাযুক সংঘ বিশ্বম্ভরপুরের সভাপতি শফিকুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক শফিউল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশনের সভাপতি জহুরুল ইসলামের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সৈনিক তোফাজ্জল হোসেন। এ সময় ফাউন্ডেশনের অ্যাডভাইজার শেখ আবু তায়েফ, প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, আসিফ বিল্লাহ নাঈম, কামরুল, জহিরুল ইসলাম, তৌহিদসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফতেপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশায় যুক্ত তরুণরাও অংশ নেন।

আয়োজকরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজের গুণী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ

মেধার স্বীকৃতি এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬