স্থানীয় নির্বাচনের ঘোষনা আসার পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যে নির্বাচনী আমেজ জমে উঠেছে মিরপুর ইউনিয়নে। আগাম প্রচারণা চালাচ্ছেন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা৷ কেউ কেউ দলীয় প্রতীক পাওয়া জন্য জনসমর্থন দেখানো প্রয়োজনে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র।
সূত্রমতে, নির্বাচনের সম্ভ্যাব্য তারিখ কাছাকাছি না আসলেও এই ইউনিয়নে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটের মাঠে৷ সমর্থন আদায়ে কাজ করছেন৷ পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন দোয়া ও সমর্থন চেষ্টায়। এই প্রার্থীগন সামাজিক ও মানবিক কাজে যুক্ত থেকে মিরপুর ইউনিয়নবাসির পাশে দাড়ানোর প্রচেষ্টা রয়েছে বেশ।
মিরপুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এখানে রাস্তাখাটের বড় সমস্যা, বিগত সময়ে এই উপজেলার অন্য ইউনিয়নে দৃশ্যমান উন্নয়ন হলে ও এই ইউনিয়ন দেখার মত উন্নয়ন হয় নাই বলে জানা যায়। এসব সমস্যা দূর মিরপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন বাস্তবায়নের অংশিদার হিসেবে মীরপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবেন বলে প্রচারণা চালাচ্ছেন।
এদিকে মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরব রয়েছেন বেশ কয়েকজন সম্ভ্যাব্য প্রার্থী। তাদের মাঝে রয়েছেন নব্বই দশকের তুখোড় ছাত্র নেতা, সিলেট মহানগর যুবদল সাবেক যুগ্ম আহবায়ক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য বিএনপির নেতা মহি উদ্দিন বাবলু, মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আখলুল করিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এম সুহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ। সরকার দলীয় প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা৷ এই ইউনিয়নে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ কিংবা জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) সমর্থিত প্রার্থীদের কোন প্রচারণায় পাওয়া যায় নি।
বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তাদের দাবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারী বরাদ্দ বা কাজ থেকে এক পয়সাও খাবেন না। সবটা জনগণের মাঝে দিবেন। আগামী দিনে মিরপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করতে চান।
এ লক্ষ্যে তারা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোআ ও সমর্থন কামনা করতেছেন। তারা পৃথকভাবে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করতে কাজ করছেন। সকলের চেষ্টা করছেন এমপির আস্থা অর্জনের। এছাড়াও এ ইউনিয়নে আওয়ামীলীগের হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোঁপনে নির্বাচনী প্রস্তুতি নেয়ার গুঞ্জন শুনা যাচ্ছে না।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 


















