০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

দরগাপাশা গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী মো. নূর আলম এবং ‘অক্ষর’ সম্পাদক আবদুর রহমান জামী’র যৌথ উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এই ম্যাচের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় আবদুর রহমাান জামীর দলকে ১-০ গোলে পরাজিত করে চমৎকার জয় পায় প্রবাসী নূর আলমের দল। খেলায় জয়সূচক একমাত্র গোলটি করে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মো. লাবিব।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ছয়হাড়া পয়েন্টের ব্যবসায়ী মোঃ তজম্মুল আমীন নয়ন।

অনুষ্ঠানে নূর আলম বলেন, শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। আমার জানামতে এই মাদরাসায় পড়াশোনার মান অত্যন্ত ভালো।

আজ কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত খেলা উপভোগ করে আমি সত্যিই আনন্দিত। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবিতে নিখোঁজ-২ সন্ধান মেলেনি এখনো

মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬