০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসেবনের টাকা না পেয়ে সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ

মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় দৈনিক সুনামকণ্ঠের গ্রাফিক্স ডিজাইনার সাংবাদিক মিল্লাত আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একই সঙ্গে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিল্লাত আহমেদ।

অভিযোগে অভিযুক্তরা হলেন, তেঘরিয়া মড়লহাটির নূর ইসলামের ছেলে কালাম মিয়া (৩০), লম্বা হাটির হারিছ মিয়ার ছেলে মুবিন (৩০) এবং পশ্চিম তেঘরিয়ার আব্দুর রহমানের ছেলে আবু সিদ্দিক (২৫)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায়ই রাস্তায় তাঁর পথরোধ করে মাদক সেবনের জন্য টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হতো।

মিল্লাত আহমেদের অভিযোগ, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম তেঘরিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করে আবারও টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে তাঁর পরিহিত জ্যাকেটের পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ বলেন, অভিযোগটি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। হয়তো ডিউটি অফিসারের কাছে রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একজন সংবাদকর্মীর নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ জননিরাপত্তার বিষয়টিকেও নতুন করে সামনে এনেছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবিতে নিখোঁজ-২ সন্ধান মেলেনি এখনো

মাদকসেবনের টাকা না পেয়ে সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬