০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লীগের শিরোপা জিতল সিয়াম এন্ড রশিদ ফাইটার্স

শান্তিগঞ্জ উপজেলায় নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ (এনপিএল) ১০ম আসরের ফাইনালে মেহেদী ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম এন্ড রশিদ ফাইটার্স। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখারা গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটের জয় তুলে নেয় দলটি।

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল প্রতিপাদ্যে আয়োজিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেহেদী ফাইটার্স। নির্ধারিত ১৬ ওভারে দলটি সংগ্রহ করে ২০৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিয়াম এন্ড রশিদ ফাইটার্স। দলের হয়ে দুর্জয় ঘোষ সর্বোচ্চ ৯৭ রান করেন। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন। নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লীগের উপদেষ্টা নূর আহমদ সবুজ ও রিপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মতিউর রহমান উজ্জ্বল, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। খেলায় ১ম পুরুষ্কার হিসেবে ১ টি ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা ও ২য় পুরুষ্কার হিসেবে ১ টি ট্রফি ৩০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি ডা. মো. মনির উদ্দিন, আবদুল গফফার, সমাজকর্মী রুবেল মিয়া, শায়েখ মিয়া, আয়োজক কমিটির মধ্য থেকে উপস্থিত ছিলেন মামুন মিয়া, তাকবির রহমান, মুবিন আহমদ, জয় আহমদ, শাকিল আহমেদ, আলী আহমদ দুলাল, সামরান আহমদ, লিটন মিয়া, রশিদ আহমদ, মেহেদি হাসান ও সুজন মিয়া।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর লীগ পদ্ধতিতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নোয়াখালী এলাকার আটটি দল অংশ নেয়।

খেলায় অর্থায়ন করায় দেশি-বিদেশি দাতাদের প্রতি কৃতজ্ঞতা করেন আয়োজকরা। এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

নোয়াখালী বাজার ক্রিকেট প্রিমিয়ার লীগের শিরোপা জিতল সিয়াম এন্ড রশিদ ফাইটার্স

আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬