০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শান্তিগঞ্জ উপজেলায় হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ইরান উদ্দিনের বাড়িতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত ক্যাম্পে মাহমুদপুর ও দামোধরতপী গ্রামের প্রায় ১০০ জন চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়। পাশাপাশি জটিল রোগীদের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থাও করেছে হাবিব উল্লাহ ট্রাস্ট।

হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব কনর আলীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য বাংলাদেশ শাখার পরিচালক ইরান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ইংল্যান্ড প্রবাসী ও ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব বশির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বশির উদ্দিন বলেন, হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইংল্যান্ডে অবস্থানরত পরিবারের সদস্যরা এ ট্রাস্টে আর্থিক সহযোগিতা করে আসছেন। বিভিন্ন দুর্যোগ, ঈদ ও রমজানসহ নানা সময়ে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য তিনি পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আফিজ আলীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরিচালক ইরান উদ্দিন জানান, ক্যাম্পে প্রায় ১০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিয়েছেন। তাঁদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। যাঁদের চোখের অপারেষন প্রয়োজন, তাঁদেরও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

সুকুমার সূত্রধর ও রূপবানু নামের দু’জন জ্যেষ্ঠ উপকারভোগী জানান, বিনামূল্যে এই সেবা পেয়ে তারা খুব খুশি। ঔষধ ও চশমা পেয়েছেন বিনামূল্যে। হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

চিকিৎসা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, নূর উদ্দিন, আসকির উদ্দিন, কবির উদ্দিন ও মোস্তার উদ্দিন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তানভীর আহমদ, ইমন আহমদ, রুবেল মিয়া, হামীম আহমদ, শাফী আলম ও আল আমীন আহমদ শাফী।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

শান্তিগঞ্জে হাবিব উল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬