সমাজ বার্তা । জাতীয়
র্যাব-৭ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন বলেন, “রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সরোয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদ উল্লাহর ওপর হামলা এবং মোহাম্মদ ইদ্রিসকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত ছিল। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
র্যাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ওই এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 























