০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজিবি জানিয়েছে, রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টার কন্টিনেন্টাল, ধানমন্ডি, বাংলা মোটর, কাকরাইল, শিশু একাডেমি, হাইকোর্ট, সচিবালয়, মৎস্য ভবন, এয়ারপোর্ট ও আব্দুল্লাহপুর এলাকায় মোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে আরও দুই প্লাটুন এবং রাজধানীর বাইরে একটি অতিরিক্ত প্লাটুন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা মাঠে রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত সদস্য মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।”

সূত্র: বিজিবি সদর দপ্তর, ঢাকা

জনপ্রিয় পোস্ট

বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই: শিক্ষামন্ত্রী

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫