০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সুনামগঞ্জে কর্মশালা

সু. ডাক ডেস্ক

সুনামগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯-এর যথাযথ বাস্তবায়ন ও জনসাধারণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মিজ ফারাহ শাম্মী, এনডিসি। সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। কর্মশালা উপস্থাপনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ সাদিকুর রহমান।

আলোচনায় ড. মোহাম্মদ আশরাফুল আলম তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি ও উদ্দেশ্য এবং মুহাম্মদ সাদিকুর রহমান তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি ও উদ্দেশ্য, আইন বাস্তবায়নে করণীয়, সরকারি দপ্তরের তথ্য প্রদানের দায়িত্ব এবং নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে তথ্য সংরক্ষণ, নাগরিকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ এবং তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি দপ্তর থেকে নাগরিকদের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি সহজতর করা এবং তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে সহজে ও নির্ধারিত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার দিপান্বিতা দেবী, মোঃ ফজলুল করিম টিপু, মোঃ সাব্বির হোসেন শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ দেসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে মধ্যনগরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সুনামগঞ্জে কর্মশালা

আপডেট সময় : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬