১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে সচেতন যুবসমাজের উদ্যোগে বিশাল মাদকবিরোধী র‍্যালি

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতন যুবসমাজের উদ্যোগে দিরাইয়ে বিশাল মাদকবিরোধী মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা দিরাই বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলে মাদকমুক্ত দিরাই চাই, যুব সমাজ বাঁচাও সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।মিছিলে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার ও দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। থানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও সনজীব সরকার ওসি আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা অনিক মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার যুব সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে।

ইউএনও সনজীব সরকার বলেন, প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আমিনুল ইসলাম বলেন, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। দিরাইকে আমরা মাদকমুক্ত করবোই ইনশাআল্লাহ।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে গ্রাহকের ক্ষোভ

দিরাইয়ে সচেতন যুবসমাজের উদ্যোগে বিশাল মাদকবিরোধী র‍্যালি

আপডেট সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬