০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২১ শিক্ষার্থীকে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি, ইউকের কলেজ ভর্তির সহায়তা প্রদান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও আলিম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক ২১ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি, ইউকে।

Assistance for HSC & Alim Admission Seekers’ শীর্ষক এ উদ্যোগটি সংগঠনটির Education Support Project 2026-এর আওতায় বাস্তবায়ন করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসব শিক্ষার্থীর প্রত্যেককে শিক্ষা সহায়তা বাবদ নগদ ৫০০০/ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর হাতে এসব সহায়তা তুলে দেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ।

চাটিবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়ারিছ আলীর সভাপতিত্বে এবং আল-মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্যামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মহিবুর রহমান কয়েছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক এবং বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা সাইদুর রহমান এবং নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান অলিল।

সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি, ইউকে এর এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন এইচএসসি ও আলিম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক সহায়তা গ্রহণকারী একাধিক শিক্ষার্থী। তারা বলেন, আর্থিক সংকটের কারণে উচ্চ শিক্ষার পথ অনিশ্চিত হয়ে পড়লেও সংগঠনটির এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনটির প্রয়াত সদস্য মরহুম সিরাজুল ইসলাম, আব্দুল আলী, আফরুজ আলী ও রমজান আলীর রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের বর্তমান সদস্যদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

বাউল সাধক শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২১ শিক্ষার্থীকে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি, ইউকের কলেজ ভর্তির সহায়তা প্রদান

আপডেট সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬