সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জিকে মোহাম্মদ গউছ।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকী।এ সময় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মঈন উদ্দিন মল্লিক সোহেল, আ ত ম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরনুর আলী, নাদির আহমেদ ও রেজাউল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।জেলার বিভিন্ন উপজেলা থেকেও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভাকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় ।
স্টাফ রিপোর্টার: 


















