০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল মারা গেছেন

বলিউডের ‘হি-ম্যান’খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওল আর নেই—ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালে মুম্বাইয়ে নিজ বাসায় মৃত্যুবরণ করেন বলে দাবি করেছে ফিল্মফেয়ার ও আইএএনএস। তবে এখন পর্যন্ত ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে বলিউডজুড়ে। ভিলে পার্লে শ্মশানে তাঁর স্ত্রী হেমা মালিনী, মেয়ে এষা দেওল ও অমিতাভ বচ্চন-অভিষেক বচ্চনসহ অনেকে উপস্থিত থাকার খবরও পাওয়া গেছে।

ছয় দশকের ক্যারিয়ারে ৩০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমায় স্মরণীয় হয়ে আছেন ধর্মেন্দ্র। ১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি।

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল মারা গেছেন

আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫