দিরাই প্রতিনিধি ;
দেশব্যাপি বিএনপির অবরোধ কর্মসূচি কে কেন্দ্র করে দিরাইয়ে নাশকতার দায়ে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

সোমবার(১৩ নভেম্বর) দুুপুরে দিরাই পৌর শহরের আনোয়ারপুর এলাকা থেকে পিকেটিং করার সময় তাদের আটক করে বলে জানায় পুলিশ। সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে দিরাই মদনপুর সড়কের আনোয়ারপুর উত্তরহাটির ফয়জুর রহমানের বাড়ির সামনে ৩০/৩৫ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী টায়ারে আগুন দিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের সহায়তায় দিরাই উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া (৫২), তাড়ল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নূর (৩৯) ও করিমপুর ইউনিয়নের কৃষকদলের নেতা আব্দুল ওদুদকে (৪৬) কে গ্রেফতার করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৩ জনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে দি স্পেশ্যাল পাওয়ার এক্ট-১৯৭৪ ধারার দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮/১১১। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাইট/মুজাহিদ/সুনাম-২৩ইং
বাইট/মুজাহিদ/সুনাম-২৩ইং
স্টাফ রিপোর্টার 








