০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। আজ সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।

জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের ক্ষেত্রে প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে।তাদের দাবি, নির্ধারিত হারের তুলনায় এ অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।

এতে অনেক ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।বক্তারা বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে পাথর ব্যবসার সঙ্গে জড়িত হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।

তাই ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারি নির্ধারিত হারে শুল্ক আদায়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

জনপ্রিয় পোস্ট

দুটি জাতীয় পরিচয়পত্রসহ ভারতে অনুপ্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

জামালগঞ্জে নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬