সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ৫৪২ জন। এর মধ্যে ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় ১ নং প্রতীক নিয়ে মোঃ আমিনুল ইসলাম ভোট পায় ২০২ টি, ২ নং প্রতীক নিয়ে মোঃ আব্দুস সালাম ভোট পায় ১৯৪ টি, ৩ নং প্রতীক নিয়ে মোঃ নজরুল ইসলাম ভোট পায় ২৩৬ টি, ৪ নং প্রতীক নিয়ে মোঃ মনিরুজ্জামান ভোট পায় ১৮৭ টি, ৫ নং প্রতীক নিয়ে মোঃ মানিক মিয়া ভোট পায় ১৫৪ টি, ৬ নং প্রতীক নিয়ে মোঃ সাইফুল ইসলামের ভোট পায় ১৭৮ টি ও ৭ নং প্রতীক নিয়ে হযরত আলী ভোট ১২৯ টি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রযোজ্য প্রবিধানমালা অনুযায়ী অভিভাবকদের ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত চারজন প্রার্থী মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ মনিরুজ্জামানকে অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোটদান সম্পন্ন হয়েছে। এ সময় তিনি সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















