জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত করলেন সংসদ সদস্য কয়ছর আহমেদ। ২০২৬-২০২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেট এর আওতায় প্লাবনভূমি/ বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন, আব্দুস সোবহান, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ৫টি সরকারি প্রতিষ্ঠান, ১ টি বেসরকারি প্রতিষ্ঠান, ২ টি এতিমখানা, ১২ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে মোট ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 


















