০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস ও ভাল ফলাফলে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মো. সুজাতুল ইসলাম সুজাতের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মুহিতের সভাপতিত্বে ও  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম খান সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক আল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য জুবাইর হোসেন।

এ সময় সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন সিহাব, মুজাহিদুল ইসলাম, আবদাল মিয়া, অধীর রঞ্জন দাস এবং কলেজ শাখার লেকচারার আলমগীর হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের উৎসাহ ও প্রেরণাও গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। বক্তারা যুক্তরাজ্যপ্রবাসী মো. সুজাতুল ইসলাম সুজাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান শিক্ষার্থীদের জন্য উৎসাহের কারণ হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কলেজ শাখা থেকে এইচএসসি পরীক্ষায় এ প্লাসসহ ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনার আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করায় যুক্তরাজ্যপ্রবাসী মো. সুজাতুল ইসলাম সুজাতকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে আগামী দিনের পরীক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম শিক্ষার্থীদের সবক্বদান ও নবীন বরণ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদান

আপডেট সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬