০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সুনামগঞ্জের মধ্যনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ২টায় ‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মধ্যনগর উপজেলা শিক্ষক পরিবারের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মো. গোলাম জিলানী। সভা সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকার।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী, সুপার মোহাম্মদ শামসুল হক সিদ্দিকী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, মধ্যনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদ আলম, প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা, ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন তালুকদার, সহকারী শিক্ষক রজত তালুকদার, মাহবুব হুসেন, মোহাম্মদ আবু তাহের এবং সিনিয়র প্রভাষক জসিম উদ্দিনসহ শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করা ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার রূপান্তরে শিক্ষকদের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভার সভাপতি মো. গোলাম জিলানী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬

মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬