০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: জিয়াউর সভাপতি, ছফির সাধারণ সম্পাদক

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, নদীভাঙন রোধ এবং সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর বিশ্বম্ভরপুর উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমান-কে সভাপতি এবং মোঃ ছফির উদ্দিন টিটু-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্বম্ভরপুর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে এবং সার্জেন্ট জিয়াউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন।সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিক নানা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধের জোর দাবি জানান। বক্তারা বলেন: স্বচ্ছতা ও জবাবদিহিতা: হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ সকল সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

বিশ্বম্ভরপুর কেন্দ্রিক গৃহীত প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ ও নদী সুরক্ষা: নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নদ-নদী, খাল-বিল ও জলাশয় দখলমুক্ত করতে হবে।

কৃষক ও জেলেদের অধিকার: জলাশয় ইজারা প্রক্রিয়ার অনিয়ম বন্ধ করে প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার সুনিশ্চিত করতে হবে এবং প্রকৃত কৃষকদের রাষ্ট্রীয় প্রণোদনা প্রদান করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন: দুর্গম হাওরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, টেকসই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব পরিকল্পিত পর্যটন খাত বিকাশে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।

সম্মেলনে সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধি ছাড়াও এলাকার সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩৫ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি: মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি: বাহা উদ্দিন আহমেদ, হোসাইন আহমেদ, জিয়াউর রাহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান, সুমন বিশ্বাস। সাধারণ সম্পাদক: মোঃ ছফির উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক: খালেদ হোসেন, নবেন্দু পুরকায়স্থ, অর্থ সম্পাদক: তারেক তালুকদার বাঁধ বিষয়ক সম্পাদক: আবু সুফিয়ান, ফয়সল আহমদ দপ্তর সম্পাদক: শামীম আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মিসবাউল হাসান রকি,শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আশরাফুল জাকেরীন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: বদরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: এড. জোবায়ের রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: জিয়াউর হক, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: লুৎফুর রহমান টিটু,নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: সবুজ মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: তাম্মিম আরিফ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম, নির্বাহী সদস্য: আলমগীর হোসেন, শাকিল আহমেদ, এমদাদুল হক, হৃদয় তালুকদার, মকবুল হোসেন, ইমদাদুল হক ইয়াহিয়া, নাজমুন নুর শ্রেষ্ট, আজমান আহমেদ, ইসলাম উদ্দিন, ফয়জুন্নুর, মাহবুবুর রহমান।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে

হাওর ও নদী রক্ষা আন্দোলনের বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: জিয়াউর সভাপতি, ছফির সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬