০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জের জামালগঞ্জে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‎
আজ ‎শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ অভিযান শুরু হয়। পরে উপজেলা রেস্ট হাউজ থেকে জামালগঞ্জ শিল্পকলা একাডেমির আশপাশসহ ড্রেন ও সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ‎অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সামাজিক ব্যক্তিরা।
‎
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬