বাংলাদেশের গ্রামীণ জীবনে ভেষজ উদ্ভিদের ব্যবহার প্রাচীন ঐতিহ্যের অংশ, যার মধ্যে থানকুনি পাতা অন্যতম। সহজলভ্য ও সুলভ এই ভেষজটি আয়ুর্বেদ, ইউনানি ও চীনা চিকিৎসায়ও বহুল ব্যবহৃত।
থানকুনি পাতা পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক ওষধি খাদ্য। এতে রয়েছে ক্যালরি, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
থানকুনি পাতার উপকারিতা:
-
হজমশক্তি বৃদ্ধি ও পেটের সমস্যা কমায়।
-
স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে।
-
লিভার ও হৃদ্রোগের ঝুঁকি কমায়।
-
ত্বক ও চুলের যত্নে কার্যকর ভূমিকা রাখে।
-
মানসিক চাপ ও অনিদ্রা কমাতে সাহায্য করে।
খাওয়ার উপায়: থানকুনি পাতা কাঁচা, সেদ্ধ, রস, চাটনি বা ভর্তা হিসেবে খাওয়া যায়।
সতর্কতা: অতিরিক্ত সেবনে বমি বা ডায়রিয়া হতে পারে। অন্তঃসত্ত্বা নারী ও অ্যালার্জি প্রবণদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
স্বল্পমূল্য, সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ এই পাতা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রাখতে পারলে স্বাস্থ্য সুরক্ষায় তা হতে পারে কার্যকর সহায়ক।
স্টাফ রিপোর্টার 













